রাসেল আহমেদ, পারিস, ফ্রান্স থেকে: বর্ণাঢ্য আয়োজন এর মধ্যে দিয়ে বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। এসময় ফ্রান্সে বসবাসরত বরিশালবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা এনামুল হক খান স্বপন, সংগঠনের সাবেক সভাপতি মোতালেব খান সাবেক প্রধান উপদেষ্ঠা নাসির উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা আবদুল জলিল শরীফ, শফিকুল ইসলাম শফিক, আফজাল হোসেন, এ,কে, রায়,অশেষ, হাবিবুর রহমান, সহ সভপতি রিকন দেওয়ান মনা, কামাল শিকদার,খলিলুর রহমান,আনোয়ার হোসেন, জাকির খান যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক খান, মির্জা রাহাত, শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সালাম আবেদীন, কোষাধক্ষ্য মোস্তফা কামাল।

এছাড়াও উপস্তিত ছিলেন মারুফ ফয়ছাল, তপু খান, মহিউদ্দিন খান ওয়াদুদ, নজরুল আলম ইকবাল, আব্দুল হাকিম, সহিদুল ইসলাম, সৈকত মৃধা, হোসাইন মনির, মাহফুজুর রহমান মিল্টন, আবদুস সালাম কোররানী, আসলাম মল্লিক, ইমরান শিকদার, জাহিদুল ইসলাম সুমন, আল-আমিন, মাসুম মল্লিক, আরিফুর রহমান মিলন, ইশরাত জাহান লুচি, জয়া জেরিন খান নুপুর সহ সংগঠনের সকলে এবং কমিউনিটি বিশেষ নেতৃবৃন্দ।
পরে মহিলাদের বালিশ খেলা শিশুদের চিত্রাংকন ছেলেদের বালিশ খেলা সহ বিভিন্ন আয়োজনে সবাই মেত ছিলেন। তাছাড়া রয়েছে রাফেল ড্র এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করে তুলুন। অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিরা বরিশাল কমিউনিটি ফ্রান্সকে ধন্যবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।