শরীফ মুহাম্মদ মীজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েত সিটির সিটি টাওয়ার হোটেলে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, কুয়েত কর্তৃক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আতাউল গনি মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ দুতাবাসের দুতালয় প্রধান কাউন্সিলর জনাব নেওয়াজ মোর্শেদ ও বিজনেস কাউন্সিলের সভাপতি লূৎফর রহমান মোকাই আলী, কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ফয়েজ কামাল, উপদেষ্টা জনাব আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ নজরুল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব কামাল হোসেন, শাহ করিমসহ আরো অনেকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিরজনক ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এবং জাতীয় চার নেতাসহ ২১ আগস্টে গ্ৰেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।