শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ৫ আগস্ট ২০২১, কুয়েতের মিসিলায় এলাকায় বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চলনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনান প্রথম সচিব (পাসর্পোট ও ভিসা) ইকবার আখতার ও প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ। শেখ কামালের জীবনের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে উন্মক্ত বক্তব্য প্রদান করেন কুয়েত কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা।
সমাপণী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মুক্তিযুদ্ধরে অন্যতম সংগঠক ছাত্রসমাজ কে সংগঠিত করেন এবং মুক্তিযুদ্ধে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও দেশে সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে রাষ্ট্রদূত তার বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণে এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।