মহুয়া মহু:
আজি কে সেই সে দিন
যেদিন তব ছোঁয়ায়
আমার ধূসর আকাশ খানি
হয়েছিলো ঝলমলে রঙ্গিন।
আজ চির ব্যথাভরা
তুমিহীন হয়ে আছে
অন্ধকার আমার ক্ষণ।
ব্যথিত চিত্তে তোমায়
স্মরণে করি কাব্য রচায়ণ।
তুমি আছো মোর চিত্ত মাঝারে
তোমার তরে নিভৃতে অন্তরে
সদা অশ্রু ঝড়ি,
হৃদ মন্দিরে তোমার নামের
নিত্য তসবি জপি।
শ্রদ্ধার মালা সকল তোমারে পরাইনু
সিক্ত সূত্রে গড়ি।
আমার সকল প্রেমের কাব্য
তোমার জন্য রচি।