রানা সাত্তার, চট্টগ্রাম, প্রতিনিধি: বারশত ইউনিয়নের ৬৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মহামারি করোনার মধ্যে দুস্থ মানুষের অবস্থা ভেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে এই তহবিল বরাদ্দ করা হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সর্বমোট ৭হাজার ১৫০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত ৩ জুলাই ২০২১ পারকি দুধ কুমড়াস্থ বারশতের অস্থায়ী ইউপি কার্যলয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বারশতের ইউপি চেয়ারম্যান এম. এ কাইয়ুম শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের গ্রাম পুলিশ ও বাসিন্দারা। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, মহামারি করোনা আর লকডাউনে মানুষের খারাপ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আসা উপহার তাদের হাতে তুলে দেয়া হয়েছে। সবার মুখ হাসি দেখে আজ আমরাও আনন্দিত। তিনি আরো বলেন, চলমান লকডাউনে সবাই সহযোগিতা করলে আনোয়ারায় সবাই মিলে সংক্রমণ রোধ করতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ।
বারশত ইউনিয়নের ৬৫০পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর নগদ অর্থ বিতরণ