জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান কে সামনে রেখে – স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রযোজনা বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন হয়েছে।

৯ এপ্রিল ২০২১, শুক্রবার করোনায় সকল নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই বাংলার মহানায়ক নাটকটির রেকর্ডিং সো হয়েছে। রচনা- নাট্যকার মিলন কান্তি দে, নাট্য নির্দেশনায় সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
নাটকের নির্দেশক জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে মহামারী করোনায় বাংলার মহানায়ক নাটকের রিহার্সাল হয়েছে, নাট্যকর্মী সংকট সহ নানাবিধ সমস্যা মুকাবিলা করেই অবশেষে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন হয়েছে, যদিও মহামারী করোনার কারণে পাবলিক সো করা সম্ভব হয়নি বলে একজন পরিচালক হিসাবে কষ্ট লেগেছে।

কারণ বাংলার মহানায়ক নাটকে ১৯৬৯-১৯৭৫ স্বাধীনতার প্রেক্ষাপট রয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সামনে নাটকটি মঞ্চস্থ করতে পারলে ভালো লাগতো। মঞ্চ পরিকল্পনায়- আরিফুর রহমান টিটু, কামরুজ্জামান। নাটকের আবহ সংগীতে ছিলেন জামসেদ রানা ও দেলোয়ার হোসেন। কোরিওগ্রাফার- রুবিনা সুলতানা, লাইটে- সালাউদ্দিন আহমেদ, বাঁশিতে- রফিক মন্ডল। পোশাক- হাফিজুল ইসলাম পলাশ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কবি মসি সিরাজ, জাহাঙ্গীর আলম হৃদয়, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, হাফিজুল ইসলাম পলাশ, আব্বাস উদ্দিন, এরশাদ আলী, সালাউদ্দিন আহমেদ, ভুপেন সরকার, সারা আজাদ, আবুল কালাম আজাদ, মাসুম বিল্লাহ, জুবায়ের আহমেদ, মো: নাজমুল, মো: রানা, এমদাদুল হক, রাহিল সিরাজ, রওনক সিরাজ, শীতল আব্বাস, কমল আব্বাস, সুমাইয়া অথৈ, সাদিয়া আক্তার, নিবিড় হাফিজ, রাইনা সিরাজ প্রমূখ।

দীর্ঘ দুই ঘন্টার এই নাটকটি উপস্থিত অতিথিগণ উপভোগ করেন, ১৯৬৯ – ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপরিবারে যে হত্যা কান্ড ঘটেছে এবং বাংলাদেশের স্বাধীনতাকালীন সময়ের দৃশ্য বাংলার মহানায়ক নাটকের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে।