বিপ্লব গোস্বামী, কোলকাতা, ভারত:
চারিদিকে কেবল আতঙ্ক-ত্রাস
কোথাও নেই হর্ষ।
করোনায় গৃহবন্দি,
মেলার মাঠও ফাঁকা।
আঙ্গিনাতে হলো না এবার
কোন নব আলপনা আঁকা।
বাজল না ঢাক-শাঁখ,
বাজল না তো কাঁসর।
বিকেলে বসল না কোথাও
বাউল গানেরও আসর।
রবীন্দ্র মেলায় হলো না তো
এবার নব বর্ষবরণ।
খদ্দেরে না করলো মুদি
পায়েস-মিষ্টি বিতরণ।
তবু স্বাগত তোমায়
সাল চৌদ্দশো আটাশ।
কাটুক আতঙ্ক-ত্রাসে
মিটুক হা-হুতাশ ।