ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরবে প্রতিনিধি:
সৌদি আরবে গত একদিনে ৪২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৭ ৫৪১জন। এ নিয়ে টানা কয়দিন ধরে দৈনিক ৩০০০ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটিতে, আজ সে সংখ্যাটি ৪০০০ অতিক্রম করল। গত একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৯৭২ জন। আজকের সুস্থ হয়েছেন ২১৭২ জনসর্বমোট সুস্থ হয়েছেন ৮৪৭২০ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্রে আরো জানা যায়, দেশটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪১৮৪৯ জন তম্মধ্যে আশংকা জনক অবস্থায় আছেন ১৮৫৫ জন।
আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ ১৭৩৫ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫২ জন, মক্কা মুকাররমায় ৩১৪ জন, দাম্মামে ১৬১ জন, মদিনা মুনাওয়ারায় ১৫৮ জন, হুফোফ ১৪৭ জন, আল ক্বাতিপ ১৪৪ জন, আল খোবার ১৩৭ জন, জাহারান ৮৮ জন, তায়েপ ৭৪ জন, খামিস মুশাইত ৬৩ জন, আল খারিজ ৫৪ জন, আবহা ৫৩, নাজরান ৫৩ জন, ওয়াদি আল দাওয়াসির ৫০ জন, আল মুবারাজ ৪৬ জন, সাফওয়া ৪৫ জন, আল জুবাইল ৪১ জন, হারমালা ৩৪ জন, আল দিরিয়াহ ৩০ জন, হাপের আল বাতেন ২৯ জন, ইয়ানবু ২৩ জন। এ ছাড়াও আরো কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
মধ্য প্রাচ্যের এ দেশটিতে প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩১০ জন প্রবাসী বাংলাদেশী মৃত্যু বরণ করেছেন। গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৭৭ লাখ ৯৮ হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৩০ হাজার ২৯২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখের বেশী মানুষ।