হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, চৌদ্দ দলের মূখপাত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ও স্বাস্থ্যমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম কারান্তরালে নিহত সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান জননেতা মোহাম্মদ নাসিম দীর্ঘ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১৩ জুন, ২০২০ শনিবার সোয়া এগারোটায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ——-রাজিউন)। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বর্ষীয়ান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমেরিকায় বসবাসকারী লেখক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সাংকৃতিক সংগঠন, রাজনীতিক, সামাজিক সংগঠনসহ অন্যান্য সংগঠন এর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা বিবৃতি দিয়েছেন। যাহারা বিবৃতি দিয়েছেন তারা হলেন, আমেরিকা বসবাসকারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. নুরান নবী, সাধারণ সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, শিশু সাহিত্যক হাসানুর রহমান, ভুতত্ববিদ গিয়াস উদ্দিন আহমেদ, কবি এবিএম সালেহ উদ্দীন, সাংবাদিক মো: নাসির, মানবাধিকার কর্মী নুরুন নাহার মেরী, সিডিসির দেলওয়ার মানিক, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, জোসেফ কেনেডি গোমেজ, ডা. টমাস দুলু রায়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ড. প্রদিপ কর, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহম্মদ আলী সিদিদকী, এ্যডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীরা, সাদেকুল বদিউজ্জান পাননা, সাংবাদিক হেলাল মাহমুদ, আসাফ মাসুক, অধ্যাপক মমতাজ শাহানাজ, মিজবাহ আহমেদ, ফরিদ আলম, কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, রুমানা আক্তার, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, নজমুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ইলিয়ার রহমান, আবুল কাশেম ভূইয়া, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাস্টার, মনজুর চেীধুরী, জাহাংগীর কবির, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন, শেখ জামাল আহমেদ, সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ,ফরিদ উদ্দিন, খন্দকার জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, দেলওয়ার, শরীফ জাহাংগীর আলম,হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার, আলমগীর, সাজ, মাইনুদ্দিন, ড. সুলতান মাহমুদ, ড. মকবুল হোসেন তালুকদার, মো: আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌধুরী, জিয়া, ফিরোজ মাহমুদসহ আমেরিকার রাজনীতিক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং আরও অনেক গণ্যমান্য জন। জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চেীধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জেএসডি সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটনসহ আমেরিকার রাজনীতিক, কবি, লেখক. সাংবাদিক, শিল্পী নেতৃবন্দসহ অনেকেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য সাবেক এই জনপ্রিয় মন্ত্রী ২০১৪-২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকবার্তায় নেতৃবন্দ জানান, মোহাম্মদ নাসিম ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।