রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্বাবধানে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এর উদ্যোগে পারকী সমুদ্র সৈকতের আয় রোজগারহীন দোকানদারও কর্মচারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের লুসাই পার্কের মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বিশ্ব করোনা কোভিড ১৯ মহামারিতে পারকী সমুদ্র সৈকতে কর্মহীন দোকানদার, কর্মচারী, মসজিদের ঈমাম, ঝিনুক দোকানদার, ক্যামেরাম্যান সহ সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি মহোদয়ের নির্দেশে ও খায়রিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮০ জন
কর্মহীন মানুষের মাঝে ত্রাণ প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা জনাব মো: জামির হোসেন, বারশত ইউপি চেযারম্যান জনাব এম এ কাইয়ুম শাহ্,খায়রিয়া ফাউন্ডেশনের মহাসচিব জনাব মো: হাসান, নির্বাহী সদস্য জনাব আবরার সালেহ্, মো: ফয়সাল, ফিল্ড কর্মকর্তা জনাব মোহাং ফরহাদ, সাংবাদিক, বারশত ইউনিয়ন দফাদার ও চৌকিদার বৃন্দ ।
আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ