ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ প্রতি নিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৬৬জন, মোট আক্রান্তের সংখ্যা ২০০৭৭। সুস্থ হয়েছে ২৫৩ জন, মোট সুস্থের সংখ্যা ২৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৮ জনের, মোট মৃত্যুর সংখ্যা ১৫২ জন।
সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী বিশ্ব মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মুকাররমায় ৩২৭ জন। ২য় অবস্থানে রয়েছে বিশ্ব মুসলিমের ২য় পবিত্র স্থান মদিনা মুনাওয়ারায় ২৭৩ জন। নতুন শনাক্ত হওয়া রোগীদের শতকরা ৭৭ জন দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক এবং শতকরা ২৩ জন সৌদি নাগরিক।
বিশ্বব্যাপী এ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। তবে চীন ব্যতীত যে দেশগুলোয় সংক্রমণের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়েছিল, সেসব দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এখনও কিছু কিছু দেশে মহামারি প্রকট হয়ে উঠছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রতিমুহূর্তে হালানাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে, এ পর্যন্ত পুরো বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১হাজার ৩৫০ জনের। আর আক্রান্ত ৩০ লক্ষ ৫২ হাজারের বেশী।