হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ রানা ফেরদৌস চৌধুরীর বড় ভাই আবু সালাম চৌধুরী লদু আর নেই। সিলেটের শ্রদ্ধেয় আব্দুল জব্বার চৌধুরীর বড় ছেলে আবু সালাম চৌধুরী (৭২)। ছোট ভাই আবু জাফর চৌধুরী রুমেলের মৃত্যুর দুই মাস যেতেই, ২২ এপ্রিল, ২০২০ বুধবার ঢাকার সময় ভোর ০৫:৩০ মিনিটে ঢাকার গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবু সালাম চৌধুরী। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সিলেটে ছোট ভাই আবু জাফর চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন। নিউইয়র্কের কুইন্সে বসবাসরত মরহুমের ভাগ্নি তানিয়া বাবুল এ বিষয়ে বিস্তারিত জানান। তানিয়া বলেন, তার বড় মামা আবু সালাম চৌধুরী গত ১৩ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েন। ছোট ভাই রুমেলের (৫০) অকাল মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে পড়েছিলেন আবু সালাম চৌধুরী। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। এর পর বাসায় আর ফেরা হয় নি তাঁর। হাসপাতালে ভর্তির পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। গত এক মাস থেকে তিনি উক্ত হাসপাতালের আইসিইউতে ছিলেন। ডাক্তাররা জানান, হাসপাতালে এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন তিনি। মারা যাওয়ার তিন দিন আগে তাঁর দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আমরা এ্যাথলেটিক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচিছ, আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন।
রানা ফেরদৌস চেীধুরীর বড় ভাই আবু সালাম চোধুরী লদুর মৃত্যুবরণ