মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ‘লক্ষীপুর আমাদের গর্ব, আমরা লক্ষীপুর প্রবাসী’ এই স্লোগান মুখে নিয়ে আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই এর এক ঝাক প্রবাসী তরুণ অসহায় মানুষের পাশে দাড়াতে ও নিজেদের জীবন মান উন্নত করার লক্ষে লক্ষীপুর সোসাইটি দুবাই শাখা গঠন করে।
এই সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন, যাদের মূল উদ্দেশ্য লক্ষীপুর জেলা প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা ও অসহায় মানুষদের সাহায্য করা এবং প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া। এরই ধারাবাহিকতায় লক্ষীপুর সোসাইটি দুবাই শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়, দুবাই এর আল মুতিনা গ্রীণ দরবার রেস্টুরেন্টে হল রুমে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান তেলোয়াত করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোহিব্বে এলাহী শিবলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুবাই শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সোসাইটি ইউএই এর সভাপতি প্রকৌশলী এ কে এম নুরুল ইসলাম ভুঁইয়া। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই শাখার সভাপতি মো: মাকছুদুর রহমান মিয়া মাকছুদ। তিনি বলেন ধর্ম কিংবা রাজনৈতিক মত পার্থাক্য থাকবে কিন্তু লক্ষীপুর সোসাইটিতে আমরা সবাই এক ও অভিন্ন। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মিজানুর রহমান ও মো: ফারুক হোসেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মাছুম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভুইয়া, প্রচার সম্পাদক মো: জামাল উদ্দীন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইব্রাহীম মোল্লা, মিজনুর রহামান।
বক্তব্য রাখেন শফিক পাটোয়ারী, রিপন উদ্দিন রাসেল, আলাউদ্দিন আলা, রাজু আহমেদ, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম পলাশ, ইমুন সহ আরও অনেকে।
বক্তারা বলেন, এটি একটি মানবসেবী সংগঠন এই সংগঠন কে বেগবান করতে, লক্ষীপুর জেলা প্রবাসী ভাইদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে লক্ষীপুর প্রবাসী ছাড়াও বহু প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাত ও নৈশ ভোজ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।