সৈয়দ মামুন হোসেন, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে খেলোয়ারদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিআইপি শফি উদ্দিন, বাহরাইন আয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন নুর।
বাংলাদেশ সোসাইটি কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাঝহারুল হক নয়ন, সহ-সাধারণ সম্পাদক কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন, মেম্বার সেক্রেটারী আলতাফ মাহমুদ আকবর।

রাষ্ট্রদূত বলেন, সাংবাদিকতার মহান পেশার মাধ্যমে প্রবাসী সাংবাদিকেরা, প্রবাসীদের সুখ- দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।