আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় পাক্ষিক পত্রিকা প্রবাস মেলা ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনাড়ম্ভরভাবে বর্ষপূর্তি পালন করা হয়। বিশ্বের অন্যান্য স্থানে বসবাসরত এই পত্রিকার প্রতিনিধিরাও বর্ষপূর্তি পালন করছেন।

তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি ২০২০ সোমবার, অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকান্বাতে আনন্দঘন মুহূর্তে কেক কেটে প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

প্রবাস মেলার অস্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আজাদ খোকন বলেন, প্রবাসীদের কথা বলে ‘প্রবাস মেলা’ সিডনিবাসীদের মনে একটা জায়গা করতে পেরেছে। এটা শুধু পাক্ষিক পত্রিকা হিসাবেই নয়; অনলাইনেও বেশ জনপ্রিয় হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সিডনি প্রবাসী প্রবাস মেলার নিয়মিত পাঠক ও শুভানুধ্যায়ীরা।