মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেনের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ চেম্বার অব কমার্স স্পেনের সভাপতি ও কাসা ই কুইনা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রাসেল হাওলাদার বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনার খেলোয়াড়দেরকে ক্রিকেট খেলা সামগ্রী উপহার দিয়েছে।
খেলা সামগ্রী হস্থান্তর উপলক্ষে বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে ৪ জানুয়ারি ২০২০ শনিবার বিকেল ০৫ ঘটিকার সময় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা এক মতবিনিময় সভা আয়োজন করে ।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি এ.আর লিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসা ই কুইনার এর পরিচালক রাসেল হাওলাদার।
মতবিনিময় সভায় প্রথমেই কিংস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিংস ক্রিকেট ক্লাবের সহ সভাপতি সৈয়দ জুয়েল, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, ক্লাবের অধিনায়ক মোহন আহমদ ।

এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়সর, রফিক উদ্দিন, সেলিম আহমদ লালন, লুতফুর রহমান সুমন, কাজী আমির হোসেন আমু, মো: ছালাহ উদ্দিন, ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ, রিয়াদ হাওলাদার, রুহুল আমিন, আজমল আলী প্রমুখ।
বক্তারা ব্যবসায়ী রাসেল হাওলাদার এর প্রশংসা করে বলেন, বার্সেলোনায় প্রায় ১৫হাজার বাংলাদেশি বসবাস করেন এবং অনেক বড় বড় ব্যবসায়ী আছেন আমাদের মধ্যে কিন্তু সামর্থ থাকা সত্যেও কেউ সমাজের ভালো কাজে এগিয়ে আসেনা। কিন্তু রাসেল হাওলাদার বার্সেলোনার অনেক সামাজিক উন্নয়নমুলক কাজে বিভিন্ন সময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেন । আমাদের মধ্যে সবাই যদি এরকম সামাজিক কাজ খেলাদুলার পাশাপাশি মসজিদ-মাদ্রাসা সহ সামাজিক সকল কাজে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করতো তাহলে এখানে আমাদের নতুন প্রজন্মের জন্য সুন্দর ও শান্তির বাংলাদেশি একটা সমাজ গঠন করা সম্ভব হবে।
প্রধান অতিথি ব্যবসায়ী রাসেল হাওলাদার তার বক্তব্যে বলেন, ‘আমাদের বার্সেলোনার বাংলাদেশীদের সকল ভালো কাজে আমাকে পাশে পাবেন। আমি যতদিন বার্সেলোনায় থাকবো তোমাদের পাশে থেকে ক্লাবের উন্নয়নে কাজ করে যাব’।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দরা ব্যবসায়ী রাসেল হাওলাদারকে তাদের ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করেন।