জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৬ জানুয়ারি ২০২০ প্রবাস মেলা’র লন্ডন প্রতিনিধি জাহাঙ্গীর আলম সিকদার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তাকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেন। প্রবাস মেলা হাতে পেয়ে সাঈদা মুনা তাসনিম বলেন, প্রবাসী বাংলাদেশিদের সংবাদ প্রচারে প্রবাস মেলা এক গুরুত্বপূর্ণ কাজ করছে। তিনি এর ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, সাঈদা মুনা তাসনিম একজন বাংলাদেশি পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে তিনি থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।