আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ সম্পন্ন হল গত ১৫ ডিসেম্বর সিডনির টেম্পিতে রবিন ওয়েবস্টার স্পোর্টস সেন্টারে।
সুপার সিরিজে পুরুষ বিভাগ অংশ নেয় ৪০টি দলে এবং বয়সভিক্তিক দুই শ্রেণীতে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ২২ ডিসেম্বর সিডনির রকডেলে স্হানীয় রেষ্টুরেন্টে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এই পুরষ্কার বিতরনী পর্ব পরিচালনা করেন লিংকন সফিকউল্লা। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক ইকবাল ইউসুফ টুটুল ।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় ‘ওপেন গ্রুপ এ’ চ্যাম্পিয়ন হয়েছে রাকেশ-আরাফাত জুটি ও রানার্স আপ সাহেদ-রবিন জুটি।অন্যদিকে ‘সিনিয়র গ্রুপ এ’ চ্যাম্পিয়ন হয়েছে বাবু-সাহেদ জুটি এবং রানার্স আপ হয়েছে টুটুল-আতিক জুটি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়ার ও তাঁদের পরিবারদ্বয়, সাংবাদিক ও অন্যান্য অতিথিদ্বয়। নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশি ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন সিডনির সভাপতি কেসিম শামীম বক্তব্যে বলেন, আগামীতে আরো আকর্ষণীয়ভাবে ব্যাডমিন্টন সিরিজটি আয়োজন করবে।