প্রবাস মেলা ডেস্ক: হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস) এর আয়োজনে
শনিবার বিকাল ৪টায় এলজিইডি অডিটোরিয়ামে ‘আমার বিজয় আমার পতাকা’ শীর্ষক কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এইচএম ভয়েস এর সভাপতি শিমুল আহসান এবং সাধারণ সম্পাদক সালমান ফেরদৌস এর তত্ত্বাবধানে হাসান মাহমুদ ও রিমি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: রেজাউল করিম।

এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, কবি নাসির আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক বিনোদ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী সম্পা দাস, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিপ্লব শরীফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা চিত্রনায়িকা শাহনূর প্রমুখ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত কন্ঠশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, রাশেদ উদ্দিন, নীনা সামান্তা, বিন্দিয়া খান, সুষ্মিতা দেবনাথ শুচি, মোহিত খান, পলাশ লোহ, শিরিন আক্তার লিসা, সামান্তা শাহীন, সাজু আহমেদ।
এছাড়া বাচিকশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মামুন ইমতিয়াজ, শোয়েব শিবলী, জিনাত সুলতানা রিমি, জাকারিয়া তুষার, লাবনী জেসমিন, রেহানা রহিম, শান্তা ইসলাম, শাহানা শাপলা, সৈয়দ মুজতবা টিপু প্রমুখ।