প্রেস রিলিজ: ২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় এলজিইডি অডিটোরিয়ামে হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস) ‘আমার বিজয় আমার পতাকা’ শীর্ষক কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান, কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: রেজাউল করিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার ও পরিবেশ কর্মী ব্যারিস্টার তানিয়া আমীর, কবি নাসির আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক বিনোদ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী সম্পা দাস, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিপ্লব শরীফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা চিত্রনায়িকা শাহনূর, চিত্রনায়িকা সাকিবা বিনতে আলী, মডেল ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত কন্ঠশিল্পী হিসেবে থাকবেন সাজিয়া সুলতানা পুতুল, রাশেদ উদ্দিন, নীনা সামান্তা, বিন্দিয়া খান, সুষ্মিতা দেবনাথ শুচি, মোহিত খান, পলাশ লোহ, শিরিন আক্তার লিসা, সামান্তা শাহীন, সাজু আহমেদ।
এছাড়া বাচিকশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন মামুন ইমতিয়াজ, শোয়েব শিবলী, জিনাত সুলতানা রিমি, জাকারিয়া তুষার, লাবনী জেসমিন, রেহানা রহিম, শান্তা ইসলাম, শাহানা শাপলা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন হাসান মাহমুদ ও রিমি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবেন এইচএম ভয়েস এর সভাপতি শিমুল আহসান এবং সাধারণ সম্পাদক সালমান ফেরদৌস। (প্রেস রিলিজ)