কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: মক্কায় সৌদিআরব বৃহত্তর ফটিকছড়ি সমিতির উদ্যোগে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মক্কায় হজ্ব মিশন ক্লিনিকের হল রুমে এ সভার আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়ত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম শাহেদ। সৌদিআরব বৃহত্তর ফটিকছড়ি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম সাহেদের যৌথ পরিচালনায় নবনির্বাচিত সভাপতি ও এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফারুক আহমেদ ।
বিশেষ অতিথি ছিলেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, জেদ্দা বৃহওর চট্টগ্রাম সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও সাধারন সম্পাদক আমান উল্লাহ, সমিতির উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী,মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ এম পারভেজ মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা রফিকুল ইসলাম, মক্কার ব্যাবসায়ী মোহাম্মদ আকতার,জেদ্দার ব্যবসায়ী মোহাম্মদ হাসান,পটিয়া সমিতির নাজিম উদ্দিন বাবুল ও জলিল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি শাহাজাহান, তারেক আজিজ, উপদেষ্টা সফিউল আজম, সালাহ উদ্দিন বাপ্পু, আবুল হাসনাত নয়ন, জসিম উদ্দিন সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাত্পর্য তুলে ধরে বলেন, ত্রিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে ও তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আজকের এই বিজয় দিবসের বিজয়ের উল্লাসে উজ্জীবিত হয়ে আত্ম মানবতার কল্যাণে প্রবাসীদের পাশে থেকে প্রবাসী ও দেশের গরীব জনগোষ্ঠীর জন্য কাজ করার আহ্বান জানান।
শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মক্কা, জেদ্দা ও তায়েফ থেকে আগত ফটিকছড়ির প্রবাসীরা উপস্থিত ছিলেন।