ক ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ , আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, সংগঠনের প্রধান উপদেষ্টা আবুবকর কামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শেলু চৌধুরী, শফিউল আজম, এস,এম,
জাহাঙ্গীর আলম, ফারুক রহমান, আব্দুল হক, আব্দুল করিম, আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ওমর ফারুক ইঞ্জিনিয়ার সাইফুল আলম, মাকসুদুর রহমান প্রমূখ।
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসভাজন প্রত্যাগত প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিঠির সংগ্রামী সহসভাপতি হাজী ইকবাল।
প্রধান বক্তা ছিলেন আনোয়ার মোস্তাক। বিশেষ বক্তা ছিলেন এম,এ,রহিম ফারুক মাহমুদি।
বক্তব্য দেন আশরাফ চৌধুরী, মো:সালাউদ্দিন, নেজামুল ইসলাম, আমান উল্লাহ, মো:লোকমান, মো:দিদার, আবু তালেব, মো:মোজাফ্ফর, মো: রহিম, ওয়াহেদ আলী, মো:আজম, মো:মোস্তাক, মো:এয়াকুব, মো:রাশেদুল আলম, নাছির উদ্দিন, খলিলুর রহমান, এমদাদু উল্লাহ প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আনোয়ার।
সমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
বক্তাগন মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ ও মুক্তি সংগ্রামের নানা দিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন।
সভায় বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যের নানা দিক প্রবাসীদের সামনে তুলে ধরা হয় এবং দূর্ণীতি বিরোধী অভিযানকে স্বাগত জানেনো হয়। বাংলাদেশ আওয়ামীলীগের ২১ তম সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা সভাপতি ও জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এবং নবগঠিত কমিঠির সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। সভাপতি উক্ত মহতী অনুষ্ঠানের সার্বিক সফলতায় সম্মিলিত প্রচেষ্টার জন্য সবাইকে শুভবাদ ও অভিনন্দন জানান এবং উপস্থিত সবাইকে ভোজসভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদানের আত্নার মাগফেরাত এবং আওয়ামী লীগ সরকারের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ভোজসভার পর সাংস্কৃতিক সম্পাদক মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।