মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: : বাংলাদেশের উন্নয়নে সৌদিআরবের প্রবাসীরা বড় অবদান রাখছে, দক্ষিণ এশিয়াই উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ আজ প্রথম স্থান অধিকার করেছে, আপনাদের ভুমিকা প্রশংসনীয়, এই উন্নয়নের দাবিদার সৌদিআরব প্রবাসী আপনারাও।
১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার রাতে সৌদিআরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা মহানগরীর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ এই কথা বলেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা প্রবাসে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে যে রেমিটেন্স পাঠাচ্ছেন তা নিজের পরিবারের পাশাপাশি দেশের উন্নয়নের সবচেয়ে বড় অবদান রাখছে। বাংলাদেশের উন্নয়নের ধারায় আপনাদের যে অবদান সেই প্রবাসীদের সমস্যা দূর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি জানি বর্তমানে সৌদি প্রবাসীরা ভালো নেই, তন্মধ্যেও দেশের জন্য প্রবাসীদের অবদান অবিস্মরণীয়। প্রবাসীরা প্রবাসে নানান রকম চক্রান্তের শিকার হয় সে দিক থেকে সচেতন হবার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি।
ত্রি-বার্ষিকী সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলার চুড়াইল ইউনিয়নের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা মহানগরীর সভাপতি আব্দুল জলিল ব্যাপারী। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া ও আল আমিন জয়নালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, এডভোকেট মাহমুদুল হাসান শামীম, কাজী নওফেল, হুমায়ূন কবির, ইউসুফ মোহাম্মদ ফরাইজী, আহ্বায়ক মোশারফ হোসেন খান, কোরবান আলী বিশ্বাস, আতাউর রহমান ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, আব্দুল্লাহ তালুকদার, মুজাহিদ, আরেস আলী গনি, ফখরুল ইসলাম, আবুল বাশার, শাহ আলম, চাঁদ মিয়া, শাহ জাহান, আব্দুর রশিদ ও নিজাম আহমেদ চৌধুরী প্রমুখ।