প্রেস রিলিজ: নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আগামী বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখ দুপুর ৩:৩০ ঘটিকায় কনস্যুলেট ভবনে (৩৪-১৮ নর্দান বুলেভার্ড, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক, এনওয়াই-১১১০১) ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস – ২০১৯’ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে এক কর্মসূচীর আয়োজন করেছে ।
এ বছরে অভিবাসী দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’। উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য কনস্যুলেটের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।