এ.এস.রানা, চট্টগ্রাম: আনোয়ারা থানার অন্তর্গত ৩নং রায়পুর ইউনিয়নের কৃতিসন্তান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুচ ছবুর বাংলাদেশ- দুবাই সমিতির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। নাম ঘোষণার পরপর আনোয়ারাসহ বৃহত্তর চট্টগ্রাম খুশিতে মাতোয়ারা। তাকে বিভিন্ন সরকারী ও বেসরকারি সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিকে, আাখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ (ইউএই) এর পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
তিনি গণমাধ্যমকে জানান, তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে যেন করতে পারে তাই দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।