অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ২২ নভেম্বর শুক্রবার রাত ৮টায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। মাস্কাট হোটেল ডালমনে এর হলে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) শুরু হয় ।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিমের । ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এর পরিচালনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের ট্রেজারার আলহাজ মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী।
সম্মানিত সভাপতির সমাপনী বক্তব্যে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে মাহফিল এ যোগদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত কার্যকরী সদস্য বৃন্দ এবং সম্মানিত আজীবন সদস্য বৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাহফিল এ উপস্থিত ছিলেন। শেষে মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।