হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসীদের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১১তম এই আসরে তারকাদের হাতে সম্মাননা তুলে দেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ঝর্ণা ফাত্তাহ, সেলিম ইবরাহীম ও সোনিয়া এর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক ডা. চৌধুরীর সারওয়ার হাসান ও সাপ্তাহিক বর্ণমালা’র সম্পাদক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, বাংলা ভিশনের সাংবাদিক নিহার সিদ্দিকী, উপস্থাপিকা ও টিবিএন ২৪ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি, উপস্থাপিকা শারমিনা সিরাজ, মডেল-অভিনেত্রী রোখসানা আলী হীরা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন, সংগীতশিল্পী শেখ নীলিমা শশী, তনিমা হাদি, রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, কমিউনিটি এক্টিভিস্ট জয় চৌধুরী, ফাহাদ সোলাইমান, সাকিল মিয়া, আব্দুর রশিদ বাবু, নীরা এস নীরু প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশন করেন।