প্রবাস মেলা ডেস্ক: ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে এসেছিলেন নিউ নোভেল পাবলিকেশন্স (New Novel Publication) এর স্বত্তাধিকারী মোহাম্মদ কাউসার আলম। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মোহাম্মাদ কাউসার আলম বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা (রাজধানী শাখার) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলাপচারিতায় তিনি বলেন, আমি প্রায়ই বিভিন্ন দেশ ঘুরতে যাই। নিজ চোখেই প্রবাসী বাংলাদেশিদের হাঁড়ভাঙ্গা পরিশ্রম দেখেছি, যাদের কষ্টার্জিত রেমিটেন্সই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সেই প্রবাসী বাংলাদেশিদের মুখপত্র হিসেবে প্রবাস মেলা দীর্ঘ দিন কাজ করে যাচ্ছে, আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
পরে বিশিষ্ট এই ব্যবসায়ীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়।