রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলার মালয়েশিয়া প্রবাসীরা।
১৮ অক্টোবর শুক্রবার কুয়ালালামপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে মার্শাল সভাপতিত্বে ও মোঃ ইকবাল গনির পরিচালনায় বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ব্রাউন সোহেল, হানিফ, ছাত্রলীগ নেতা সালমান, মুনাফ, বাপ্পি, সোহেল, রুবেল, জোবাইর, ওসমান, বকুল প্রমুখ।
বাংলাদেশে কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বর্তমানে মালয়েশিয়ায় সফরে আছেন।