ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকটের মুখে লেবাননে চলছে তীব্র আন্দোলন। রাস্তা অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছে লেবাননের সর্বত্র। ১৭ অক্টোবর রাতে থেকে শুরু হওয়া আন্দোলন এখনো চলছে।
লেবাননের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, লেবানিজরা মাত্র ৪ শত আমেরিকান ডলারে ১২ ঘন্টা ডিউটি করে কিন্তু সিরিয়ানরা ৬-৭ শত আমেরিকান ডলার বেতনে কাজ করেন। লেবানিজরা অনেকে খাবার পাচ্ছে না, রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাচ্ছে। আর সিরিয়ান লোকেরা লেবানন থেকে কামিয়ে মিলিয়ন-মিলিয়ন ডলার তাদের দেশে নিয়ে যাচ্ছে।

আলন্দোনকারীরা আরো বলেন, লেবানিজদের চাকুরী করতে হলে বিভিন্ন নথিপত্র নিয়ে অফিসে- অফিসে ঘুরতে হয় আর সিরিয়ানরা গেলেই চাকুরী হয়ে যায়। পাশাপাশি লেবাননের বড় বড় কল-কারখানা থেকে লেবানিজদের সরিয়ে দিয়ে সিরিয়ানসহ বিভিন্ন দেশের (আজনবী) দেরকে চাকুরী দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এছাড়াও দ্রব্য মূল্যের দাম বাড়তিসহ আরও নানান সমস্যা দেখা দিয়েছে লেবানন। লেবানন সরকার এসকল সমস্যার সমাধান করবে না হয় তাদের ক্ষমতা ছেড়ে চলে যাবার দাবি জানান আন্দোলনকারীরা। তাদের দাবি পূরন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের উপর এ আন্দোলনের তেমন কোন প্রভাব পড়বেনা বলে জানান দূতাবাস কর্তৃপক্ষ। তবে আন্দোলন চলাকালীন প্রবাসী বাংলাদেশিদের সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়।