রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: প্রবাসের কর্মব্যস্ততার মাঝে মনকে প্রশান্তি দিতে, পর্তুতে বসবাসরত বাংলা ভাষা-ভাষীদের নিয়ে গঠিত সুস্থ ধারার সংস্কৃতিক সংগঠন ‘কালচারাল গ্রুপ অব পোর্তু’ শিক্ষা সফরের আয়োজন করেছেন।
রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের বাণিজ্যিক শহর পর্তু থেকে স্পেনের দ্বীপ ইলা দ্যা ওনস এর উ যাত্রা শুরু করে। সমুদ্র-পাহাড়, খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে এই ভ্রমণের আয়োজন।
ঘড়ির কাটা যখন দশটা ঠিক তখনই স্পেনের ভিগো লঞ্চ ট্রার্মিনালে পৌ ছে যান সবাই। সেখান থেকে লঞ্চে করে ইলা দ্যা ওনস দ্বীপের উদেশ্যে। ভ্রমনের মধ্যে লঞ্চ ভ্রমণটি আনন্দকে আরো উৎসব মূখর করে তোলে।
মনোমুগ্ধকর এই বনভোজনে ছিলো হাড়ি ভাঙ্গা, বেলুন ফাটানো ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতা। অনুষ্ঠানের শেষ উত্তীর্ণ সবাইকে পুরস্কার বিতরণ করা হয়।
বনভোজনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, চেয়ারম্যান কালচারাল গ্রুপ অব পোর্তু, জনাব সাইফুল হাসান,ভাইস চেয়ারম্যান, হাসানুর রহমান, কোষাধ্যক্ষ, প্রধান পৃষ্ঠপোষক জনাব শরীফুজ্জামান খোকন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীউল হক, মোঃ মোশারফ হোসাইন, মোঃ জহিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছলেন আব্দুল মোমিন, জামিল আহমেদ, সরওয়ার আলম, কাজী সপন, গিয়াস উদ্দিন রিমন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, বদরুজ্জামান ইউসুফ, হাফেজ রুহুল আমিন, মনিরুল ইসলাম বিপ্লব, ফাহিম আহমেদ, ওয়াহিদ উল্যাহ, আশিকুর রহমান, আবু সালমান, রেজাউল করিম, আনোয়ার হোসাইন , মাহবুব আলম, মাসুম বিল্লাহ, বোরহান উদ্দিন, গাজী আলাউদ্দিন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেছেন হাফেজ আলমগীর হোসাইন এবং হাফেজ ওসমান আনসারী।
ভ্রমণে অংশগ্রহণ করেছেন পোর্তুর বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, আরিফুল আলম টিটু, মোঃ ইস্রাফিল, শামীম অপু, শাহীন আহমেদ, আব্দুর রাজ্জাক, মনির হোসেন সোহেল, নুরুল ইসলাম বাদশা, মোহাম্মাদ চঞ্চল, বকুল আলী, ইউনুস নবী, মফিজুর রহমান সুফল, আবু সালেহ ইমন, শামীম খান, দেলোয়ার হোসাইন, আজিজ আহমেদ, কামরুজ্জামান চঞ্চল, মামুন চঞ্চল, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল আউয়াল, আব্দুল করিম, রবিউল অলম, রাজিব আল মামুন মোহন প্রমুখ।