সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৩ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় রাত ১১: ৪০ ঘটিকায় বাহরাইন সালমানিয়া হাসপাতালে বাহরাইনে মানামা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হাবিবুর রহমান বাহরাইনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।মৃত্যুকালে ২ ছেলে, ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর।
মঙ্গলবার বাহরাইন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস ও সাধারন সম্পাদক আলহাজ্ব আমির হোসেন এক শোক বার্তায় হাবিবুর রহমানেন মৃত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।