প্রবাস মেলা ডেস্ক: ওয়ার্কসফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে আয়োজিত হয় একটি ফ্রি সেমিনার। আয়োজনের বিষয় ছিলো ‘Results Driven Communication & Influencing Skills’ । বিষয়টিতে আলোচনায় অংশ নেন শার্পনার এর সিইও, ক্যারিয়ার কোচ নজর ই জিলানী এবং কমিউনিকেশন্স বিশেষজ্ঞ, বি পজেটিভ এর ফাউন্ডার সেহেলী আজিজ মৌ। আলোচনায় আরো অংশ নেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্য। জীবনের জন্য সম্পর্কের উন্নয়ন গঠানো বলেও আলোচনায় উঠে আসে।
এ বিষয়ে ওয়ার্কসফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য বেশ সামাজিক কিছু কাজের মাধ্যমে আমাদের তরুণদের নানা ধরণের কোমল দক্ষতার বিকাশ ঘটানো। আমাদের তরুণরা মেধাবী, এই যোগাযোগ বিষয়ক সেমিনার তাদের গুনগত মানে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”