লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩৩তম ফোবানা সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস বালা কে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কের লং আইল্যান্ডে নবনির্মিত উত্তর-আধুনিক ইনডোর অ্যারিনা নাসাউ কলিসিয়ামে ফোবানার ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ।
৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক ড্রামা সার্কেলের পক্ষ থেকে সম্মেলনের আহ্ববায়ক নার্গিস আহমেদ বালা’র প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, জেনারেল সেক্রেটারী তারেক বাবু, মহিলা সম্পাদক মাকসুদা ইয়াসমিন, উপদেষ্টা দেওয়ান জামির, উপদেষ্টা শহিদ আহম্মেদ মিঠু, ফার্ষ্ট লেডি কাবেরী রহমান এর হাতে এ সম্মাননা তুলে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতার পরপরই ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর আমেরিকায় প্রথম বাংলাদেশাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস প্রতিষ্ঠিত হয়েছিল। প্রয়াত শহিদুল্লাহ খান আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।