হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক- এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে ১৮ অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন ২০১৯।
এতে স্বরচিত ছড়া- কবিতা পাঠ, ছড়া-কবিতা আবৃত্তি, দেশের গান ও প্রাণবন্ত আলোচনা থাকবে বলে জানা গেছে।
প্রীতি সম্মিলনে অংশগ্রহণ করতে আগ্রহীদের সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদকঃস্বদেশ ফোরাম, নিউইয়র্ক-এর সাথে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।