মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: দুবাই বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুবাই ড্রিম প্যালেস হোটেল হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয় । দুবাই বিএনপি’র সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী এর সভাপতিত্বে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান শরীফ ইমু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি’র সম্মানিত সফল সভাপতি জাকির হোসেইন। দুবাই বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ছরওয়ার আলমগীর, ইউএই বিএনপি’র সহ সভাপতি মোঃ নুরুল আলম (আলম), ইউএই বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিক, ইউএই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহে আলম, ইউএই মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুর নাহার স্বপ্না, দুবাই বিএনপি’র সহ-সভাপতি আলম গফুর, দুবাই বিএনপি’র সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন কন্ট্রাকটার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জানে আলম, চকরিয়া পেকুয়া মাতামুহুরী জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী নাসির উদ্দিন, ইউএই শ্রমিকদলের সাধারণ সম্পাদক এরশাদুল আলম, ইউএই বন্ধু দলের সভাপতি বাবু নীল রতন দাশ, ইউএই যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান সজীব, দুবাই বিএনপি’র নেতা জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন বাবু, আলফাক্কা বিএনপি’র সভাপতি মোঃ ইদ্রিস, দুবাই সিটি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আবছার, আলকুইজ বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রাকিব, দুবাই যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, দুবাই বন্ধু দলের সভাপতি সৈয়দ বাদল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিবুল হক সিকদার সহ-সভাপতি চকরিয়া পেকুয়া মাতামুহুরী জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, দুবাই যুবদলের – ইউনুস বাচ্চু, হাজী লোকমান,এফ এ সোহেল চৌধুরী, মোঃ জলিল, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মন্নান, সোনা পুর যুবদলের সভাপতি রিপন সরকার ও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।