ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে লেবানন বিএনপি। ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার বিকেলে রাজধানী বৈরুতের আলকোলার রেস্ট পেলেসে হল রুমে এই আয়োজন করা হয়।
লেবানন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে ও সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব, উপদেষ্টা সদস্য মানিক মোল্লা, রুহুল আমীন, আমীর হোসন কলিম, আব্দুল হালিম,আবদুল খালেক তাহের, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন জাকির, , সহ সভাপতি আমিনুল ইসলাম আইমান, মহিলা সম্পাদিকা জাহান আরা সাথী লেবানন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আলম সহ অনেকে।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি ওয়াসীম আকরাম, আবদুল কাদের, জাহাঙ্গীর হাসান সুমন, আমীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মতিন, দপ্তর সম্পাদক মোতালেব হোসেন সহ অনেকে।
এছাড়া বাংলাদেশ থেকে টেলিকন্সফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। লেবানন বিএনপির সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও যে আপনারা দেশকে ভালোবেসে দেশের -দলের এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খবর রাখেন, এজন্য দল আপনাদের প্রতি কৃতজ্ঞ।

জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, দেশে মোটেই গণতন্ত্র নেই, ভোট বিহীন সরকার বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা – হামলা চালাচ্ছে। জয়নাল আবেদীন ফারুক লেবাননের সকল নেতাকর্মীদের কাছে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
লেবানন বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশের বাইরে রেখে ও বেগম খালেদা জিয়াকে জেলে রেখে ৩০ ডিসেম্বর রাতের অন্ধকারে যে নীল নকশা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তা দেশবাসী কখনো মেনে নেবে না। তাই দেশ বিদেশে আন্দোলন গড়ে তুলে অনির্বাচিত সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারী দেন তারা।