প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা, মিডিয়া ব্যক্তিত্ব মামুন ইমতিয়াজের মা মমতাজ বেগমের মৃত্যুতে দুই দুনিয়ার সংগঠন ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন এবং সাহিত্য ও সমাজকল্যাণমূলক চ্যারিটিবল সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’এর পক্ষে এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমার মাগফিরাত কামনা করে লন্ডনের মসজিদে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মমতাজ বেগম ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।