কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও দলের চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে সৌদিআরবের হাইল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদিআর হাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল হুদা সভাপতিত্বে ও সৌদিআরব হাইল প্রদেশিক কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পসাদক মাসুদ আলাল’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদিআরব হাইল প্রদেশিক কমিটির সিনিয়ার সহ সভাপতি প্রিন্স আব্দুল কাইয়ূম।

প্রধান বক্তা ছিলেন হাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব হাইল প্রদেশিক কেন্দ্রীয় কমিটির সহ উপদেষ্টা আতিকুর রহমান, সহ সভাপতি আমানউল্লাহ আমান, সহ সভাপতি হুমায়ূন কবির(হিমু), সহ সভাপতি মামুনুর রশীদ (মামুন), হাইল মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ আলী মোড়ল, সিনিয়ার সহ সভাপতি নুরুল হক (নুরু) হাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন গাজী, হাইল প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল, সিলেট ফোরামের সভাপতি ফুল মিয়া।
বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়া সহ সকল বিএনপি নেতেকর্মীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। উক্ত আলোচনা সভায় বিপুলসংখ্যক প্রবাসী বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।