আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে সংবাদ সম্মেলন করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামীলীগ কাতার কেন্দ্রীয় কমিটি।কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। স্থানীয় সময় ৪ আগস্ট রবিবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার প্যালেস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শফিকুল কাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল
আলম এবং সাংগঠনিক সম্পাদক রাজ রাজীব যৌথ পরিচালনায়। সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, ইঞ্জিনিয়ার জালাল
আহমেদ, নজরুল ইসলাম সিসি, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, শেখ
মনির হোসেন, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, আব্দুল ওদুদ, সৈয়দ
আনা মিয়া, মাহফুজুর রহমান, ফেরদৌস আলম চৌধুরী, আবিদুর রহমান ফারুক,
আহমেদ মালেক, রাসেদুল হাসান সুমন, মোহাম্মদ রিপন মিয়া, ফয়েজ আহমেদ,
ইউনুস মজুমদার, তৌফিক ই চৌধুরী, ইয়াছিন পাশা প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।