আনোয়ার হোসেন মামুন, সন্দ্বীপ থেকে: ৪ আগাস্ট রবিবার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্থানীয় সন্দ্বীপ বাতেন মার্কেট এলাকা হয়ে
তুলাতলী বাজার সহ আইডিয়াল উচ্চ বিদ্যালয় এলাকা প্রদক্ষিন করে।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সিপিপির
টিমলিডার মশিউর রহমান বেলাল।
সন্দ্বীপ হরিশপুর ইউনিয়ন টিমলিডার মোঃ দুলাল, ইউনিট টিম লিডার আরিফুল
ইসলাম এর নেতৃত্বে উক্ত র্যালিতে সিপিপির বিভিন্ন স্বেচ্ছাসেবক সহ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মশিউর রহমান বেলাল,
মাষ্টার সেলিম হায়দার, মাষ্টার মোহাম্মদ মাঈন উদ্দীন ও ইউনিয়ন টিম লিডার
মোঃ দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে ডাক্তারের
পরামর্শ নিন এবং নিজের বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিস্কার রাখুন। এছাড়াও
কোথাও পানি জমে যাতে মশার বংশবৃদ্ধি ঘটতে না পারে সে ব্যাপারে সচেতন
থাকুন।