সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৪ আগস্ট ২০১৯ রবিবার
সিটি অফ বৌইনা পার্কের Henry Boisseranc Park কে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অরেঞ্জ কাউন্টির বসবাসরত বাংলাদেশ কমিউনিটি আয়োজন করেছিল বৈশাখী পিকনিক।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রবাসে বসবাস রত বাঙালিদের বনভোজনে যাওয়ার একটি সুন্দর সময়। মানুষ অসীম আগ্রহ অনন্ত উৎকণ্ঠা নিয়ে নৈসর্গিক দৃশ্যকে অবলোকন করার জন্য এক দেশ থেকে অন্যদেশে ছুটে বেড়ায়। বনভোজন আনন্দের উৎস হলেও এটি শারীরিক, মানসিক ও শিক্ষণীয় ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে।

যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে মন চায় একটুখানি শান্তির পরশ। সে কথা মাথায় রেখে বৈশাখী পিকনিক এর আহ্বায়ক মাকসুদা ইসলাম ইয়াসমিন, রফিকুল হক রাজু, রেজাউল করিম রেজা রকমারী দেশিও খাবার পাশাপাশি ছোটদের জন্য নানা ধরনের খেলাধুলার এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক ব্যবস্থা করে ছিল।
রবিবার ছুটির পরন্ত বিকাল বন্ধুবান্ধবের সাথে কাটানোর জন্য লস এন্জেলেস ও তার আশেপাশে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি অরেঞ্জ কাউন্টির বৈশাখী পিকনিক এর উদ্যোগকে স্বাগত জানিয়ে পিকনিকে অংশগ্রহন করে। মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামী, আব্দুর রাজ্জাক, আমানুর রহমানকে অনুষ্ঠানের শুরুতেই ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
বাংলাদেশ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ আবদান রাখার জন্য সৈয়দ এম হোসেন বাবুর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন উপস্থাপিকা সামসুন নাহার এনি। এই পর্যায়ে সৈয়দ এম হোসেন বাবুকে গ্রীষ্ম বরণ উৎসবের কর্ণধার মো: রফিকুল হক রাজু পিকনিক ও সাংস্কৃতিক সন্ধ্যার কনভেনর মাকসুদা ইসলাম ইয়াসমিন ফুলেল শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা জানান।
লস এন্জেলেস বৈশাখী মেলার কর্ণধার আবুল ইব্রাহীম, ফ্রেন্স বাবু, জিল্লুর রহমান নিরু, শাওন, বিন্দু পাল, রহিম, ফাইম, কামরুল, সিমুল, শ্যামল, বিবেক সরকার, রেজা, ইমন, রায়হান, মানিক, রানা, মান্নু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মধ্যাহ্নভোজের পর ডা: রফিক ও এ্যানির সঞ্চলনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শহিদ আহম্মেদ মিঠু, আদনান খান, জাহাঙ্গীর আলম, কাবেরী রহমান, ফারুক আহম্মেদ, ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিব প্রমুখ।
সদ্য প্রয়াত লস এন্জেলেস জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক আশরাফ আহম্মেদ মিলনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।