সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ কর্তৃক সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় সীতাকুন্ডের ছাত্ররাজনীতিতে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ প্রায় ৯ বছর পর এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সীতাকুনণ্ড উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শায়েস্তা খানকে আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রভাবশালী সদস্য শিহাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ঘোষিত হ’ল নব আহ্বায়ক কমিটি। শায়েস্তা খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স শেষ করে বর্তমানে চট্টগ্রাম আইন কলেজের ছাত্র এবং শিহাব উদ্দীন চট্টগ্রাম কলেজের এমএসএস এর ছাত্র।
চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তানভির হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের যৌথ স্বাক্ষরের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বর্তমান দীর্ঘ ৯ বছরের পুরানো কমিটি বিলূপ্তি ঘোষণা করে আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
আহ্বাযক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কাজি সরওয়ার জাহান টুটুল, জামশেদ খান, ওমর ফারুক রাকিব, নাহিদুজ্জামান নিশাত ও ফাহাদ কায়সার। সদস্যরা হলেন- আমজাদ হোসেন, তৌহিদুজ্জামান মেজবা, নাজমুল হাসান অভি, রাহাত উদ্দিন নাহিদ, মহিউদ্দিন আহমেদ, আমজাদ হোসেন তারেক, নওশাদ নুর ইমতিয়াজ, মাকসুদ খান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান জীবন, এস এম রিফাত, মো. শহীদুল ইসলাম, শাহরিয়ার হামিদ, অমল দেব নাথ, পার্থ প্রতীম বিশ্বাস, আবদুল্লা আল্ নোমান, ও নাহিদুল আলম রুমী।
উল্লেখ্য যে, ২০১০ সালে কমিটি গঠন করা হয়েছিল। কমিটির মেয়াদ ২ বছর হলেও নানা জটিলতায় দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত করে গত কমিটি। চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক ঘোষিত এই কমিটিকে পৌর ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা স্বাগত জানিয়ে বলেন, এই কমিটিতে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করা হয়েছে। ছাত্রলীগের পালে নতুন হাওয়া বইছে এই কমিটির সদস্যদের নিয়ে ছাত্রলীগ দুর্বার গতিতে এগিয়ে যাবে। সকল অপসংস্কৃতির বিরুদ্ধেও উপজেলা ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে।
শায়েস্তা খাঁন বলেন, সীতাকুণ্ড ছাত্রলীগ সবসময়ই ভালো কাজে এগিয়ে থাকে।গত আন্দোলনের সময় ও ছাত্র আন্দোলনে দারুণ ভূমিকা রেখেছিল।সীতাকুণ্ডে অন্যায়কারী কাউকে ছাড় নয়।সমাজের ভালো কাজে সাথে থাকবে ছাত্রলীগ। শিহাব উদ্দীন মুঠোফোনে দোয়া নিয়ে বলেন, বস্তুতঃ দীর্ঘ প্রতিক্ষার পর সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগে প্রাণের সঞ্চার হ’ল যা ছাত্রলীগের সর্বোস্তরের নেতাকর্মীদের প্রত্যাশিত স্বপ্নের দ্ধার উম্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। এদিকে সীতাকুন্ড বিশৃববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দেশ বিদেশে বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক মুহাম্মদ ইউসুফ খাঁন নবগঠিত সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের এ কমিটিকে শুভেচ্ছা – দোয়া ও অভিনন্দন জানিয়েছেন। মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, শায়েস্তা খান ও শিহাব আমার খুবই পছন্দের অনুজ। তাদের আহ্বায়ক কমিটির অনেকেই আমার বেশ পরিচিত অনুজ। তাদের জন্য সর্বাত্মক সহযোগীতা নিয়ে পাশে থাকবার অঙ্গীকার থাকবে।