ক.ম.জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র হজ্ব ১০ আগস্ট এবং ঈদুল আজহা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাতে সৌদি আরবের চাদঁ দেখা কমিটির বরাদ দিয়ে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম এ সম্পর্কিত
সংবাদ প্রকাশ করছে।
খবরে বলা হয়, সৌদি আরবের আকাশে ১ আগস্ট পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। ২ আগস্ট পবিত্র জিলহজ্ব মাসের ১ তারিখ গন্য করা হবে সে হিসেবে ৯ জিলহজ্জ আগামী ১০ আগস্ট দিন ইয়ামুল আরফা তথা হজ্বের দিন হিসেবে গণ্য হবে।
হজ্ব পালন করার জন্য লাখো মুসলিমের সমাগম হবে। এটা বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় জমায়েত হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে কুরবানীর ঈদ তথা ঈদুল আজহা ১১ আগস্ট পালিত হবে।