মোঃ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ভ্রমণ বিলাসী মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সারা বছরই বিভিন্ন দেশের পর্যটকদের ভীড়ে মুখরিত শেক্সপিয়রের মার্চেন্ট অব ভেনিস খ্যাত পৃথিবীর শীর্ষ পর্যটন নগরী ইতালির ভেনিস। প্রবাসী বাংলাদেশিরাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন এই পর্যটন ব্যবসায়।
বাংলাদেশের সন্দ্বীপের কৃতি সন্তান মোঃ নাসির উদ্দিন ইতালির ভেনিসে গড়ে তুলেছেন আবাসিক হোটেল ব্যবসা। একটি ওয়ান স্টার “হোটেল জুভান্নিনা” এবং আরেকটি থ্রি স্টার “হোটেল কলম্বো “।
ভেনিস সহ ইতালিতে যে ক’জন বাংলাদেশি প্রবাসী এই ব্যবসার সাথে জড়িত, তাদের মধ্যে জনাব নাসির উদ্দিন অন্যতম। নিজ মেধা, কর্ম আর কঠোর পরিশ্রম এর মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

সম্প্রতি তিনি তাঁর হোটেল কলম্বো’র বিশাল রেস্টুরেন্টটি পুন:নির্মান করে বেশ জাঁকজমকপূর্ণ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে হোটেল কলম্বো’র অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ উক্ত রেস্টুরেন্টের পরিবেশিত খাবারের সন্তুষ্টি প্রকাশ করেন এবং হোটেল কলম্বো ও রেস্টুরেন্টের উত্তরোত্তর উৎকর্ষ ও সমৃদ্ধি কামনা করেন।