মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: কক্সবাজারের স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান ওয়েলকাম প্রপার্টিজের উদ্যোগে ২১ জুন শারজাহ ক্রিস্টাল
হোটেলের ড্যানিয়েল রেষ্টুরেন্ট বলরুমে দুবাই আবাসন মেলা ‘২০১৯ আয়োজন করা হয়েছে।
মুহাম্মদ নাজমুল হক ও মুহাম্মদ শাহ জাহানের যৌথ সঞ্চালনায় ও শামসুদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মেলা উদ্বোধন পূর্ব কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পোদ্যোক্তা আলহাজ্ব বদরুল হাসান মিল্কি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ, টেকনাফ সমিতি ইউএই’র সভাপতি মাওলানা আব্দুস সালাম, কক্সবাজার সমিতি সভাপতি ফাহাদ আলী ফাহাদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব, মুহাম্মদ তৈয়ব, টেকনাফ সমিতির সহ সভাপতি আলী হোছাইন প্রমূখ।
মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে মাসিক ২৪ কিস্তি সূলভ মূল্যে পরিশোধিত ও দুবাই প্রবাসিদের জন্য ৫ শতাংশ হোম লোনের ব্যবস্থা সহ অবিশ্বাস্য মূল্য ছাড়ে আশানুরূপ ফ্ল্যা বিক্রয় ও বরাদ্ধকৃত ফ্লাটের চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে উক্ত মেলায়।
উল্লেখ্য যে, আগামী ২৭ জুন পর্যন্ত দুবাইতে ফ্ল্যাট বুকিং দেওয়ার সুযোগ রয়েছে এবং একই দিনে র্যাফল ড্র সহ বিজয়ীদের কার গাড়ি ও অন্যান্য আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।