আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: কত স্মৃতির, কত হাসির, কত আনন্দের, কত ভালোলাগার ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতি কোনো কোনো সময় হঠাৎ করেই মনে চলে আসে। স্মৃতিতে কত কথাই তো থাকে। শত ব্যস্ততার মাঝেও ফেলে আসা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আজও ভাবায়। এই ভাবনা থেকেই ‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগান নিয়ে ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার যাত্রা শুরু।
আগামী ২২ সেপ্টেম্বর রবিবার ওয়েস্টার্ন সিডনির পার্ক ল্যান্ডস্থ লিজারড লগ পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA) বার্ষিক গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। প্রতি বৎসর সংগঠনটির সদস্যরা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ইনডোর ও আউটডোরে দুইবার বড় মিলনমেলার আয়োজন করে থাকে।
সংগঠনটির সভাপতি মোস্তফা আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আনিস মজুমদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসংযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করাই আমাদের লক্ষ্যে’।
অনুষ্ঠান সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত চলবে। এই মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড় ও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার আয়োজন রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের সভাপতি মোস্তফা আব্দুল্লাহ ফোন ০৪০৫ ৮৪৪ ০০৫ অথবা
সাধারণ সম্পাদক আনিস মজুমদার ফোন ০৪১১ ০২১ ৮৩৭ যোগাযোগ করতে বলা হয়েছে।