জর্ডান থেকে রাশেদ, আম্মান, জর্ডান প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর প্রবাস জীবনের ইতি টানলেন জর্ডান প্রবাসী আলাউদ্দিন। বিগত কয়েক বছর যাবৎ তিনি ডায়বেটিস সহ নানান রুগে ভুগছিলেন। গত শুক্রবার বুকে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে যান তিনি। সাময়িক চিকিৎসা শেষ করে বাসায় এলে আবার শুরু হয় বুকে ব্যথা। তারপর আবার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আলাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি । ৫ কন্যা সন্তানের জনক।
আলাউদ্দিন ঢাকা জেলার ডেমরা থানার খোরশেদ আলমের ছেলে।