মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুইঁয়ার রিয়াদ আগমন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও প্রবাসী চাঁদপুর শাহরাস্তি উপজেলা বিএনপির অভিষেক রিয়াদস্থ বাথা হোটেল রামাদায় অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী চাঁদপুর শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনু ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান কিরনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আয়েত আলী ভুইঁয়া। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিলাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সি, উপদেষ্টা আলমগীর হোসেন আলম, সোহরাব হোসেন লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক গাজী, প্রবাসী শাহরাস্তি উপজেলা বিএনপির উপদেষ্টা মনির হোসেন (মনির), জাফর ইকবাল, সহ সভাপতি মোতালেব হোসেন, সৌদি আরব হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে দলীয় মনোনয়ন যাকেই দিবে আমরা তার পক্ষে কাজ করবো। হাজীগঞ্জ- শাহরাস্তি সংসদীয় এলাকার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। অতীতে দেশের মানুষের কল্যাণে বিএনপি কাজ করেছে আগামিতেও করবে। সব শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।