মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ বাথায় অবস্থিত একমাত্র বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ২৬ ডিসেম্বর রিয়াদ ব্যাক্স (সিসিসি) কোম্পানির সিনিয়র ক্যাম্প এডমিন অফিসার (এজিসি), গাহসান আল হালাইবির হাতে ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে থেকে ২০২০ সালের ক্যালেন্ডার তুলে দেন মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার, পাবলিক রিলেশন অফিসার সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ ব্যাক্স (সিসিসি) কোম্পানির ক্যাম্প এডমিনিস্ট্রেটর আব্বাস উদ্দিন, সহকারী ক্যাম্প এডমিন অফিসার বাবু হোসাইন, মাজাইয়া আল আদাহ কোম্পানির সিনিয়র মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ জামাল হোসেন সহ ব্যাক্স (সিসিসি) কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।